,

মেসিই হলেন ফিফা বর্ষসেরা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের মতো লিওনেল মেসির কাছে আরও একবার হেরে গেলেন কিলিয়ান এমবাপে। ফিফা দ্য বেস্ট গালা নাইট অনুষ্ঠানের আগেরদিনই জোড়া গোল করেছিলেন এমবাপে, একটি গোল করেন মেসি। যেমনটা বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে, মেসি করেছিলেন ২ গোল।

মাঠের খেলা দুজনের গোলের ব্যবধানে এমবাপে এগিয়ে থাকলেও ট্রফি জয়ের ক্ষেত্রে তিনি পিছিয়ে। বিশ্বকাপ যেমন জিততে পারেননি, মেসির কাছে হেরেছিলেন, এবার ফিফা বর্ষসেরার পুরস্কারেও মেসির কাছে হারলেন তিনি। নিজের ক্লাব সতীর্থ এবং ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে হারিয়ে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতে নিয়েছেন লিওনেল মেসিই।

এমনিতেই ফিফা বর্ষসেরার দৌড়ে মেসিই এগিয়েছিলেন। কাতার বিশ্বকাপে অসাধারণ পারফম্যান্স দেখিয়েছেন। নিজের দেশকে ৩৬ বছর পর শিরোপা এনে দিয়েছেন। জিতে নিয়েছেন টুর্নামেন্ট সেরা গোল্ডেন বলের পুরস্কার। সুতরাং, ফিফা বর্ষসেরা কেন, আগামী ব্যালন ডি’অরও যে আর্জেন্টাইন তারকার হাতে উঠতে যাচ্ছে, সে বিষয়ে কারও সন্দেহ ছিল না।

বাস্তবেও হলো তাই। এমবাপেকে পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার হাতে তুলে নিলেন আর্জেন্টাইন মহাতারকা। এ নিয়ে সপ্তমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠলো মেসির হাতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯