,

খালেদা জিয়াকে বিএনপিই রাজনীতি থেকে বিতাড়িত করেছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর ৩২ নম্বরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাদের এ মন্তব্য করেন।

কাদের বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে বিএনপির মাথাব্যথা আছে। আদালত যদি তাকে রাজনীতি করার সুযোগ দেয়, আওয়ামী লীগের তাতে সমস্যা নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির হৃদয়ে পাকিস্তান, মুখে বাংলাদেশ।

এ সময় জামানত বাজেয়াপ্ত নিয়ে দম্ভোক্তি না করে নির্বাচনে এসে প্রমাণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১