সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে, আমরা তা পালনে প্রস্তুত : আইজিপি

news-image

চাঁদপুর প্রতিনিধি : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হবে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে, এটা চূড়ান্ত। আর নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব দেবে, আমরা তা পালন করতে প্রস্তুত আছি।’

সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ পুলিশ মহিলা কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি ডা. তৈয়্যবা মুসাররাত চৌধুরী, অ্যাডিশনাল আইজি কামরুল হাসান, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আনোয়ার হোসেন, চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে আইজিপি জেলা পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও ইভেন্ট উপভোগ করেন।

আইজিপি বলেন, ‘দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ বিরাজ করছে। আর সেই হিসেবে বলবো যে, পুলিশের প্রযুক্তিগত দক্ষতা বা সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এ কারণেই আমরা জঙ্গিবাদসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে সফলভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, সে আইনের আলোকেই আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। এই প্রশিক্ষণলব্ধ জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে ইতিপূর্বেও আইনশৃঙ্খলাজনিত বহুবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। অতএব আগামী দিনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলাতেও সক্ষম আমরা। যে কোনো বিষয়ে আমাদের নিজের ওপর আস্থা ও প্রস্তুতি রয়েছে।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী