,

১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর যে রেকর্ড ছুঁলেন মেসি

news-image

অনলাইন ডেস্ক : স্মরণীয় এক রাতের মুখোমুখি হলেন লিওনেল মেসি। রবিবার দিবাগত রাতে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ম্যাচের ২৯ মিনিটে গোলটি করে এই আর্জেন্টাইন জাদুকর ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক। এরইসঙ্গে নাম লেখান রোনালদোর পাশে।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে ৭০০ গোল এখন মাত্র দুজনের। মেসির আগে এই মাইলফলক ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর, ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা ৭০৯।

তবে ইউরোপের শীর্ষ ৫ লিগে খেলে ৭০০ গোল করেছেন একমাত্র মেসিই। রোনালদোর ৭০৯ গোলের মধ্যে ৮টি সৌদি প্রো লিগ ও ৫টি পর্তুগিজ প্রিমেরা লিগায়।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৭০০ গোল করতে মেসি খেলেছেন ৮৪০ ম্যাচ, যেখানে রোনালদোর লেগেছে ৯৪৩ ম্যাচ। সে হিসাবে রোনালদোর চেয়ে ১০৩ ম্যাচ কম খেলেই ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন মেসি।

মেসির ৭০০ গোলের মধ্যে সিংহভাগই বার্সেলোনার হয়ে। সেটাই স্বাভাবিক। ১৯ বছরের ফুটবল ক্যারিয়ারে মেসি ১৫ বছর খেলেছেন কাতালানের হয়ে।

পরিসংখ্যান বলেছে, মেসি বার্সেলোনার হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির হয়ে ৬২ ম্যাচে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯