সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে ফের ভূমিকম্প, নিহত অন্তত ৪

news-image

অনলাইন ডেস্ক : ফের ভূমিকম্পে কাঁপল তুরস্ক। সোমবার দেশটির পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে জানা গেছে। আল অ্যারাবিয়ার এক সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।

এদিকে ভূমিকম্পটি পাঁচ কিলোমিটার গভীরতায় ছিল বলে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে। এর আগের প্রতিবেদনে ভূমিকম্পটি আরো উচ্চ মাত্রার ছিল বলে জানানো হয়েছিল। পরে তা সংশোধন করে ৫ দশমিক ২ মাত্রার বলে জানানো হয়।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সোমবারের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মালটিয়া প্রদেশের ইয়েসিলিউর্ট শহরে। সেখানকার কয়েকটি ভবন ধসে পড়েছে বলে ইয়েসিলিউর্টের মেয়র মেহমেত সিনার হ্যাবারতুর্ক টেলিভিশনকে জানিয়েছেন।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ার কিছু অংশ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সেই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১১টি তুর্কি প্রদেশের মধ্যে এই মালটিয়াও রয়েছে। ওই ভূমিকম্পের ফলে দুই দেশে ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পাশাপাশি তুরস্কের এক লাখ ৭৩ হাজার ভবন ধসে পড়ে এবং গুরুতর ক্ষতির শিকার হয়।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি থেকে প্রায় ১০ হাজার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটারশক ক্ষতিগ্রস্ত অঞ্চলে আঘাত করেছে।

তুরস্ক এই মাসের ভূমিকম্পে ভবন ধসের জন্য দায়ী সন্দেহে ১৮৪ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়াও তদন্ত চলছে বলে শনিবার একজন তুর্কি মন্ত্রী জানিয়েছেন। সূত্র : আল অ্যারাবিয়া

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী