,

তাসকিন রিকশা চালাচ্ছেন, ছবি ভাইরাল

news-image

স্পোর্টস ডেস্ক : রাজধানীতে রিকশা চালাচ্ছেন ক্রিকেটার তাসকিন। তার রিকশার যাত্রী আরও দুজন বিখ্যাত ক্রিকেটার। তারা হলেন দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ। প্রথম দেখায় যে কারো অবাক হওয়ারই কথা। এমন দৃশ্যের দেখা মিলল ব্রিটিশ হাইকমিশনে।

আজ রোববার সন্ধ্যায় ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। সেই আয়োজনে যোগ দিতে বাটলার-মুশফিকরা হাজির হয়েছিল ব্রিটিশ হাইকমিশনে।

যেখানে বাংলাদেশ দলের পক্ষে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, তৌহিদ হৃদয় ও হাসান মাহমুদ। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে, ইংল্যান্ড দলের হয়ে উপস্থিত ছিলেন জস বাটলার, আদিল রশিদ, ক্রিস ওকস, জোফরা আর্চার, স্যাম কারান, মঈন আলীর মতো ক্রিকেটাররা।

এইসময় রিকশাচালকের ভূমিকায় দেখা যায় ক্রিকেটার তাসকিন আহমেদকে। পেছনে যাত্রী হিসেবে ছিলেন দুই ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চার ও আদিল রশিদ। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তাসকিন জানান, ‘আর্চার ও রশিদদের সঙ্গে একটু দুষ্টুমি।’

আগামী ১ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ডের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। এরপর একই মাঠে ৩ মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। এরপর দুদল চলে যাবে চট্টগ্রামে। সেখানে তৃতীয় ওয়ানডে হবে ৬ মার্চ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচটিও হবে দুপুর ১২টায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯