সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

৭ অতিরিক্ত সচিবের দপ্তর বদল

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ করিমেকে কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ দিয়েছে সরকার। এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর ডিজি করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পৃথক দুটি প্রজ্ঞাপনে সাত জন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে।

বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হয়েছেন বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক রেজাউল করিম। ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’ এর প্রকল্প পরিচালক কেয়া খানকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়মা ইউনুসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী