,

আবদুল আজিজের টানে বইমেলায় পূজা

news-image

বিনোদন প্রতিবেদক : প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সুবাদে মাত্র ১৪ বছর বয়সেই ‘নায়িকা’র তকমা পান পূজা চেরি। এরপর এই প্রতিষ্ঠানের হয়ে বেশ কিছু সিনেমায় কাজ করেন তিনি। তবে মাঝে জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন পূজা! আর তার সঙ্গে ব্যক্তিগত মনোমালিন্যের বেশ কিছু গুঞ্জন ওঠে শোবিজ পাড়ায়। এরপর জাজ থেকে বেরিয়ে যান পূজা।

সম্প্রতি ক্ষমা চেয়েছেন এই চিত্রনায়িকা। আর জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকেও তাকে ক্ষমা করা হয়েছে বলেও জানানো হয়। তাই মান অভিমান ভুলে অমর একুশে বইমেলায় গিয়ে আবদুল আজিজের কবিতার বই সংগ্রহ করলেন পূজা। শুধু তাই নয়, ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ শিরোনামের এই বইটির প্রচারণায়ও পাওয়া গেছে তাকে।

গতকাল শুক্রবার অমর একুশে বইমেলায় বাংলাদেশ রাইটার্স গিল্ডের স্টলে বসে পূজা বইটির প্রচারণা করেন। এ সময় স্টলে বসে পাঠকদের সঙ্গে কথা ও সেলফি তুলছেন তিনি। এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গেও কথা বললেন এই চিত্রনায়িকা।

তবে জাজের সঙ্গে দূরত্বের কারণ এবং এ সম্পর্কিত খুব একটা কথা না বললেও তার ভাষ্য, ‘আমরা যা বলার তা আমি আগেই বলে দিয়েছি। মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন সব ঠিক হয়ে গেছে। আপনারা সবাই বইটি কিনে পড়ুন। আশা করি, সবার ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি