সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোরের দশ দিন, পুলিশের কিন্তু একদিন: নিক্সনকে জাফর উল্লাহ

news-image

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রতি ইঙ্গিত করে দলের নেতাকর্মীদের উদ্দেশে ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেছেন, বর্তমান এমপি নিক্সন চৌধুরী প্রায়ই আমাকে নিয়ে সমালোচনা করেন যা ভুয়া ও মিথ্যা। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করবো কারও মিথ্যা কথায় কান দেবেন না। চোরের দশ দিন, পুলিশের কিন্তু একদিন। সুতরাং একদিনেই ঘায়েল হয়ে যাবে।

শনিবার সন্ধ্যায় উপজেলার মুনসুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাফর উল্লাহ বলেন, আমি কোনো দিন অতিথি হিসেবে আপনাদের কাছে আসিনি। আপনারা আমাকে সবাই চেনেন। আমার বাড়ির খবর সবাই জানেন। আমার হাঁড়ির খবরও সবাই জানেন। আমরা অন্যায়ভাবে কারও কাছ থেকে টাকা নিইনি এবং কোনোদিন নেব না।

তিনি বলেন, কারা বালি কেটে তাদের পেট ভরবার জন্য রাজনীতি করে। বিদেশে ব্যাংকে জমানোর জন্য কারা কন্ট্রাকটরদের জিম্মি করে তাদের থেকে জোর করে টাকা আদায় করে তা কিন্তু সবাই জানে। আমরা সেই রাজনীতি করি না। আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাবার জন্য রাজনীতি করি। আগামী নির্বাচনে আপনারা যদি দয়া করে আমাকে সুযোগ দেন, তাহলে আপনার সন্তানের শিক্ষার ভবিষ্যত, চাকরির ভবিষ্যত আমি নিশ্চিত করবো।

যদি দীর্ঘমেয়াদি উন্নয়ন চান, যদি সত্যিকারের অর্থে ভবিষ্যত গড়তে চান তাহলে নৌকার বিকল্প নাই। বিগত নির্বাচনে আপনারা বারবার ভুল করেছেন। নির্বাচনে নগদ কিছু টাকার জন্য আপনার পবিত্র ভোটটি বিক্রি করবেন না। শেখ হাসিনার রাজনীতি উন্নয়নের রাজনীতি। যার ফল আপনারা ভোগ করছেন। পদ্মা সেতু কিন্তু সারা বিশ্বেই একটি চমক। মাত্র দেড় ঘণ্টায় ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছানো যায়, এটা শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। আগামী তিন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গায় রেল লাইন চালু হবে। মাত্র ৫৫ মিনিটে ঢাকা থেকে ভাঙ্গায় পৌঁছানো যাবে। তাই, আসুন আমরা সবাই মিলে নৌকার পক্ষে থাকি। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিয়ে তাকে চতুর্থবারের মতো সফল প্রধানমন্ত্রী নির্বাচিত করি।

হামিরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিরাজ মাতুব্বরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিম মিয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী সাকলায়েন ও শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা