আল নাসরে দ্বিতীয় হ্যাটট্রিক রোনালদোর

news-image

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শনিবার রাতের ম্যাচে ডাম্যাকের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে তিন গোল করেন তিনি।

সিআরসেভেনের জাদুতে ৩-০ গোলে জিতেছে আল নাসর। এর আগের ম্যাচে দুই গোলে সহায়তা দিয়ে দলকে জিতিয়েছিলেন তিনি। তার আগের ম্যাচে করেছিলেন চার গোল।

ডাম্যাকের বিপক্ষে ম্যাচের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রোনালদো। পাঁচ মিনিট পরেই দ্বিতীয় গোলের দেখা পান তিনি। তার দল আল নাসর ২-০ গোলের লিড নেয়।

এরপর ৪৪ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। দ্বিতীয়ার্ধে তিনি ও তার দল কয় গোল করে সেটিই ছিল দেখার। তবে নাসরকে শেষ ৪৫ মিনিট আটকে রাখতে সক্ষম হয়েছে ডাম্যাক।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান