,

‘পারফর্ম না করলে সিনিয়রদের রাখবেন না হাথুরু’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নতুন হেড কোচ হিসেবে নিয়ে এসেছে চন্ডিকা হাথুরুসিংহেকে। রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হয়ে ইতোমধ্যেই কাজও শুরু করেছেন তিনি। তার অধীনেই বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে।

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে আসতে না আসতেই ক্রিকেটপাড়ায় আলোচনা চলছে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে হাথুরুর সম্পর্ক নিয়ে। কারণ প্রথম দফায় দলের অনেক সিনিয়র খেলোয়াড়ের সঙ্গেই তার সম্পর্কটা স্বচ্ছ ছিল না। ধারণা করা হচ্ছে, এবারো হাথুরুর বলি হতে পারেন সিনিয়র ক্রিকেটাররা। এমনিতেই মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুমিনুল হক, এমনকি সাকিব আল হাসানের সঙ্গেও হাথুরুর সম্পর্ক ভালো নয়।

সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই খেলছেন তিন ফরম্যাটে। তার পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলার সুযোগ নেই। ব্যাটিং কিংবা বোলিং পারফর্ম করে পুষিয়ে দেন দেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক। তবে অন্য সিনিয়র ক্রিকেটাররা পারফরম্যান্সে নিয়মিত নন। তাই তাদের প্রতি কঠোর হতে যাচ্ছেন কোচ হাথুরুসিংহে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম করতে না পারলে হাতুরাসিংহে তাকে নির্দ্বিধায় দল থেকে বাদ দিয়ে দেবেন!

পাপন বলেন, ‘এটা খুবই কঠিন হবে (সিনিয়রদের সঙ্গে হাথুরুর সুসম্পর্ক বজায় রাখা)। এমনকি ডমিঙ্গোর সঙ্গেও সিনিয়রদের সমস্যা হয়েছিল। আমি নিজেই এই মেয়াদে বিসিবির সভাপতি হতে চাইনি। কারণ আমি জানতাম আমাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

পাপন যোগ করেন, ‘আমাদের খেলোয়াড়দের সমস্যাটা হলো, তারা নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে আমাদের কিছু বলে না। হাথুরুসিংহের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে। কারণ আমি জানি, যদি কোনো সিনিয়র ক্রিকেটার পারফর্ম না করে হাথুরু তাকে দল থেকে বাদ দিয়ে দেবে।’

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি