সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে চেয়ারম্যান গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে শিবপুরে এ ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন তার অবস্থা আশঙ্কাজনক।

গুলিবিদ্ধ হারুনুর রশিদ শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান। ঢাকা মেডিকেলের চিকিৎসক জানিয়েছেন, হারুনুর রশিদের মাথায় গুলি রয়েছে।

পুলিশ বলছে, তাকে তার বাড়ির বাইরে গুলি করা হয়। আর শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলছেন, বাড়ির ভেতরে ড্রয়িং রুমে গুলি করা হয় তাকে।

এদিকে ঘটনার পর থেকে পুরো উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

পুলিশ জানায়, হারুনুর রশিদ শনিবার ভোর ৫টার দিকে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যান। সেখান থেকে নামাজ শেষে শিবপুর বাজারস্থ বাড়িতে যাচ্ছিলেন।

ওই সময় হারুনুর রশিদ খান বাড়ির গেটে পৌঁছালে মোটরসাইকেলে আসা তিন মুখোশধারী তাকে পেছন থেকে পরপর তিনটি গুলি করে। এতে পিঠে গুলিবিদ্ধ হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

শিবপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামসুল আলম রাখিল বলেন, উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদকে তার বাড়ির ভেতরে ড্রয়িং রুমে গুলি করা হয়েছে। ভোরে তিনজন লোক তার বাসায় যান। সেখানে তার সঙ্গে কথা বলার পর গুলি করে তারা।

শিবপুর থানার ওসি বলেন, মুখোশধারী ৩ দুর্বৃত্ত চেয়ারম্যানকে পেছন থেকে গুলি করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় হারুনুর রশিদকে ঢামেকে নিয়ে আসা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী