সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে ফের ছাত্রলীগের সংঘর্ষ, কক্ষ ভাঙচুর

news-image

চবি প্রতিনিধি : তিন দিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের নেতাকর্মীরা। কক্ষ দখল নিয়ে সংঘর্ষের ঘটনার জেরে আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী হলের সামনে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের বিজয় গ্রুপের নেতাকর্মীরা। এ সময় ওই হলের অন্তত ১০টি কক্ষ ভাঙচুর করা হয়। পরে সন্ধ্যা ৬ টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আলাওল হলের কক্ষ দখল নিয়ে গত ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংঘর্ষে জড়ান বিজয়ের দুই গ্রুপ। সেই ঘটনার জেরে আজ আবার সংঘর্ষে জড়িয়েছেন তারা।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে চবি ছাত্রলীগের সহ সভাপতি নজরুল ইসলাম সমকালকে বলেন ,’ছুটির দিনে হলে আমরা কেউ ঘুমাচ্ছিলাম, কেউ মাঠে খেলছিল। হঠাৎ করে এফ রহমান হল ও আলাওল হলের কিছু ছেলে আমাদের গ্রুপের কর্মীদের উপর হামলা করে। কক্ষ ভাঙচুর করে ওরা। আমরা সেটা প্রতিহত করেছি।’

এই অভিযোগ মিথ্যা বলে যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ সমকালকে বলেন, ‘২১ শে ফেব্রুয়ারির দিনের যে সমস্যা হয়েছিল ঐ ঘটনার রেশ ধরেই আজ ঝামেলা হয়েছে। সোহরাওয়ার্দী হলের এক জুনিয়র কর্মী আলাওল হলের মাঠে খেলতে গেলে বাকবিতণ্ডা হয়। এটা নিয়েই সংঘর্ষ হয়েছে।’

এদিকে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন জানান,এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস বলেন, ‘এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে দু-পক্ষই একে অপরকে দোষারোপ করছেন।’

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী