সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া ম্যাজিস্ট্রেটের শতাধিক প্রেমিকা

news-image

নিজস্ব প্রতিবেদক : কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো পুলিশের এএসপি, কখনো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ফেসবুকে নিজেকে উপস্থাপন করা মেহেদী হাসান নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ। আজ শুক্রবার এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রীর বাবার মামলায় ঢাকার সাভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘ ৭ বছর ধরে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শতাধিক তরুণীর সঙ্গে প্রেমের সর্ম্পক করে আসছিলেন মেহেদী হাসান। ফেসবুকে সুন্দরী মেয়েদের সঙ্গে গড়েন সখ্য। তিনি টার্গেটে থাকে স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ধনাঢ্য পরিবারের তরুণীদের। এ জন্য বেছে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠান।

বিশ্ববিদ্যালয়ের তরুণীদের আকৃষ্ট করতে নিজেকে ম্যাজিস্ট্রেট বলে পরিচয় দেন। কারো কাছে আবার পুলিশের এএসপি কিংবা ব্যাংকের বড় কর্মকর্তা হিসেবেও পরিচয় দেন। এরপর তাদের সঙ্গে করেন প্রেমের অভিনয়। তবে প্রেমের একপর্যায়ে বেরিয়ে আসে মেহেদীর আসল রূপ। প্রেমিকার নগ্ন ছবি-ভিডিও হাতিয়ে দাবি করেন লাখ লাখ টাকা। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকার জানালে নগ্ন ছবি-ভিডিও আত্মীয় স্বজনদের পাঠিয়ে ব্লাকমেইল করেতেন মেহিদী।

গত ১৫ ফেব্রুয়ারি একটি বিশ্ববিদ্যালয় ছাত্রীর বাবা পল্টন থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা করেন। মামলার এজহারে জানা যায়, তার শ্যালকের ফেসবুক মেসেঞ্জারে গত ৭ জানুয়ারি একটি ভিডিও আসে। ভিডিওটি ওপেন করে ভাগনির অশ্লীল ছবি দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে তার ভাগনির সঙ্গে আলোচনা করেন। জানতে পারেন মেহেদী হাসান নামে একটি ছেলের সঙ্গে ২০২০ সালের প্রথম দিকে প্রেমের সম্পর্ক ছিল তার। সম্পর্ক থাকার সময় মেহেদী নিজেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দিয়েছিলেন। ওই সময় ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভনে নগ্ন ভিডিও ও ছবি পাঠাতে বাধ্য করেন মেহেদী।

পরে ভুক্তভোগী জানতে পারেন মেহেদী কোনো চাকরি করেন না। তিনি একজন প্রতারক। নিজেকে সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক করে অশ্লীল ছবি ধারণ করেন। ব্ল্যাকমেইল করাই তার পেশা। এসব বিষয় জানার পর ভুক্তভোগী মেহেদীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ২০২০ সালের সেপ্টেম্বর থেকে বিভিন্ন সময় মেহেদী ভুক্তভোগীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান।

ভুক্তভোগী ভয় পেয়ে বিভিন্ন সময়ে মেহেদীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আড়াই লাখ টাকা দেন। লোকলজ্জার ভয়ে তিনি বিষয়টি কারও কাছে প্রকাশ করেননি। একপর্যায়ে ভুক্তভোগী আর কোনো টাকা দেবেন না বলে জানিয়ে দেন। এতে মেহেদী ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর আত্মীয়দের মোবাইল নম্বর ও ফেসবুক আইডি সংগ্রহ করে অশ্লীল ছবি ও ভিডিও ম্যাসেঞ্জারে ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন।

আজ শুক্রবার সকালে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ বলেন, গ্রেপ্তার মেহেদী ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে মেডিকেল, বুয়েট ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েদের সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। পরে নগ্ন ছবি ও ভিডিও নিয়ে তা সংরক্ষণ করতেন। এরপর তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়েছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও জানানা, ধনাঢ্য পরিবারের শতাধিক শিক্ষার্থীর নগ্ন ভিডিও ও ছবি এবং চ্যাটিং হিস্ট্রি তার মোবাইল ফোনে পাওয়া গেছে। সাত বছর ধরে শতাধিক নারীর সঙ্গে এ ধরনের অপকর্ম চালিয়ে আসছিলেন মেহেদী।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী