সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন আবদুল মোনায়েম মুন্না। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মামুন হাসান ছাড়াও সহ-সভাপতি পদে ১৫ জন রয়েছেন। সেই সঙ্গে কমিটিতে ১০টি বিভাগে একজন করে সহ-সভাপতি রাখা হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন- সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

কমিটিতে একটি বড় অংশ ছাত্রদলের সাবকে নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে একসময়ের ডাকসাইটে নেতা যুগ্ম সম্পাদক পদমর্যাদার সাইদ ইকবাল টিটু, আসাদুজ্জামান পলাশের মতো নেতারাও রয়েছেন।

এর আগে গত ২২ মে যুবদলের ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। ২০১৭ সালের ১৬ জানুয়ারি সাইফুল আলম নীরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের কমিটি গঠন করা হয়। তখন পাঁচ সদস্যের ওই কমিটিকে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয় বিএনপির হাইকমান্ড। তিন বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে ১১৪ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। এরপর আর পূর্ণাঙ্গ কমিটি হয়নি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী