সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফির জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন হাথুরুসিংহে

news-image

ক্রীড়া প্রতিবেদক : তিন বছর ধরে জাতীয় দলের বাইরে দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের হয়ে সবশেষ খেলেছিলেন ২০২০ সালের মার্চে। এরপর আর জাতীয় দলের জার্সিতে মাঠে নামা হয়নি। সম্প্রতি মাশরাফি জানিয়েছিলেন, দলে ফেরার কোনো ইচ্ছা নেই তার। বাংলাদেশের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহেও একই সুরে কথা বললেন।

দ্বিতীয় দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন হাথুরুসিংহে। তার কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জাতীয় দলে ফেরা প্রসঙ্গে।

হাথুরু বলেন, ‘নির্বাচনের জন্য? তাকে নিয়ে চিন্তাভাবনাটা কি নির্বাচনের জন্য?’ এরপর কিছুটা থেমে হাথুরুসিংহে স্পষ্ট করে বললেন, ‘আমি মনে করি সে আর খেলবে না।’

জাতীয় দলে না খেললেও দেশের ঘরোয়া ক্রিকেটে এখনো খেলছেন মাশরাফি। ডিপিএল কিংবা বিপিএল সবখানেই বল হাতে ছুটতে দেখা যায় সাবেক এই অধিনায়ককে। মাশরাফির নেতৃত্বে সদ্য সমাপ্ত বিপিএলে সিলেট স্ট্রাইকার্স খেলেছিল ফাইনালে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী