,

ঘোষণা ছাড়াই দেশে আনা যাবে ২০ হাজার ডলার

news-image

নিজস্ব প্রতিবেদক : এবার থেকে ২০ ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা ঘোষণা ছাড়াই দেশে আনার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। সেবাখাতের উদ্যোক্তারা ও রপ্তানিকারকরকদের এ সুযোগ দ্বিগুণ করা হলো। এর আগে এ সীমা ছিল ১০ হাজার ডলার পর্যন্ত। আজ বুধবার এক সার্কুলার জারি করে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, এতদিন সেবাখাতের বৈদেশিক মুদ্রার আয় ঘোষণা ছাড়া ১০ হাজার ডলার দেশে আনা যেত। এখন তা বাড়িয়ে ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় ঘোষণা ছাড়াই আনা যাবে। তবে বিদেশে কর্মরত প্রবাসীরা যতখুশি তত পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠাতে পারেন, এজন্য কোনো প্রকার ঘোষণার প্রয়োজন হয় না।

এর আগে গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়, সেবার বিনিময়ে পাওয়া আয় আনতে কাগজের ফরম পূরণ (ফরম-সি নামে পরিচিত) করতে হবে না। ইলেকট্রনিক উপায়ে অনলাইনে ঘোষণা দিয়ে আনা যাবে।

তবে নতুন নির্দেশনা অনুযায়ী, সি-ফরমে ঘোষণা ছাড়াই এখন থেকে সেবাখাতের ২০ হাজার ডলার বা সমতুল্য অন্য মুদ্রায় প্রাপ্ত আয় এখন থেকে আনা যাবে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা জানান, সি-ফরমে ঘোষণা ছাড়াই দ্বিগুণ অর্থ দেশে আনার এই সুযোগ পাবেন সেবা রপ্তানিকারকরা। এক্ষেত্রে অহেতুক সময়ক্ষেপণ ছাড়াই প্রাপ্ত আয় নগদায়ন করতে পারবেন তারা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯