,

বিদায় সুখকর হলো না সানিয়া মির্জার

news-image

স্পোর্টস ডেস্ক : সানিয়া মির্জার বিদায়টা মধুর হল না। ক্যারিয়ারের শেষ ম্যাচে দুবাই ডিউটি ফ্রি টেনিস প্রতিযোগিতার প্রথম রাউন্ডেই হেরেছেন ভারতীয় সেনসেশন। তিনি ও ম্যাডিসন কিজের জুটি ৪-৬, ০-৬ ব্যবধানে হারল ভার্নোকিয়া কুদেরমেতোভা-লিউডমিলা সামসোনোভা জুটির কাছে।

এই পরাজয়ের সঙ্গে সঙ্গেই শেষ হল সানিয়ার দুই দশকের বর্ণময় টেনিসজীবন। যেখানে দুবাইয়ের প্রতিযোগিতা খেলে টেনিস র‌্যাকেট তুলে রাখার কথা আগেই ঘোষণা করে ছিলেন ছয়টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া।

এর আগে খেলোয়াড় জীবনের শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন গত জানুয়ারিতে। অস্ট্রেলিয়ান ওপেনে নারীদের ডাবলসে দ্বিতীয় রাউন্ডে হেরে গেলেও মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছিলেন রোহন বোপান্নাকে নিয়ে। যদিও শেষবার খেতাব অধরা থেকে গিয়েছে সাবেক চ্যাম্পিয়নের।

সানিয়া নিঃসন্দেহে ভারতের সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়। ভারতের মেয়েরা বিশ্বপর্যায়ে টেনিস খেলতে পারে, তা সানিয়েই প্রথম প্রমাণ করেছিলেন। লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি পরবর্তী ভারতীয় টেনিসকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনিই। সেই যাত্রা এবার শেষ হল দুবাইয়ে।

সানিয়া ২০০৩ সালে পেশাদার টেনিসে পা রাখার পর থেকেই শুধু ভারতের নয়, হয়ে উঠেছিলেন এশিয়ার নারী টেনিসের মুখ। এক সময় সেরেনা উইলিয়ামস, মারিয়া শারাপোভাদের সঙ্গেই উচ্চারিত হত সানিয়ার নাম। কিন্তু বার বার চোট আঘাত তাঁকে সর্বোচ্চ পর্যায় থেকে দূরে সরিয়ে দেয়। সিঙ্গলস ছেড়ে ডাবলসকে বেছে নেন প্রতিযোগিতামূলক টেনিসের জন্য।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯