সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই : সিটিটিসি প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিসিটিসি) প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশে নিরাপত্তা কার্যক্রমে অতি মাত্রায় ব্যস্ত হয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী। জঙ্গিরা মনে করে এই সময়টা তাদের দিকে আইনশৃঙ্খলা বাহিনী কম মনোযোগ দেবে। ইতিপূর্বে এমনটাই হয়েছে। তবে এখন নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বাড়ার সুযোগ নেই।

তিনি বলেন, আগে সিটিটিসি ছিল না। কারণ তখন জঙ্গিবাদ নিয়ে স্পেশালি কাজ করার জন্য পুলিশের কোনো স্পেশাল ইউনিট ছিল না। তবে এখন সিটিটিসির কাজ জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা এবং আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা তাদের আগের স্পেসটা (জায়গা) পাবে বলে আমি মনে করি না।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নেতা শামিন মাহফুজ ওরফে শামিন স্যার ওরফে মেন্ডিং মুরং সম্পর্কে জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, শামিন মাহফুজ সপরিবারে নিখোঁজ রয়েছেন। তাকে গ্রেপ্তার করা গেলে নতুন জঙ্গি সংগঠন ভঙ্গুর হয়ে যাবে বলে আশা করি।

পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বোম দেশে না কি দেশের বাইরে পালিয়েছে জানতে চাইলে তিনি বলেন, তার অবস্থান এখনো শনাক্ত করা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী