,

ভাষাশহীদদের জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির বাসভবনে দোয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের আত্মার মাগফিরাত কামনা করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের রাজধানীর গুলশানের বাসভবনে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বাদ আসর এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম। এর আগে ভাষাশহীদ এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতম ও মোনাজাত করা হয়। দেশের কল্যাণ ও দেশের জন্য প্রাণ উৎসর্গকারী সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

এ সময় নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং তাঁর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নিরাপত্তাজনিত কারণে শহীদ মিনারে যেতে না পারায় মোঃ সাহাবুদ্দিন তাঁর বাসভবনে এ দোয়ার আয়োজন করেন। এ সময় তিনি বলেন, ‘ভাষাসৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। তাঁদের অবদান বাঙালি জাতির ইতিহাসে অমর হয়ে আছে।’

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি