,

স্কালোনির প্রিয় স্ট্রাইকার মার্টিনেজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ দলে আর্জেন্টিনার মূল স্ট্রাইকার ছিলেন লওতারো মার্টিনেজ। কিন্তু সেরা ছন্দে ছিলেন না তিনি। শুরুর একাদশে হুলিয়ান আলভারেজের কাছে জায়গা হারান। এরপর ফাইনাল পর্যন্ত দ্বিতীয়ার্ধে প্রতি ম্যাচেই বদলি হিসেবে খেলানো হয়েছে তাকে।

গোল করতে পারেনি ইন্টার মিলানে খেলা এই স্ট্রাইকার। গোল না করা দোষের নয়। কিন্তু এমন সব গোল তিনি মিস করেছেন যা হতাশ করেছে ভক্তদের। অনেকে তাকে ‘নতুন হিগুয়েইন’ ডাকতে শুরু করেন। সাবেক ওই স্ট্রাইকারের সহজ মিসের কারণেই আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপ জিততে পারেনি বলেও মনে করা হয়।

তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, লওতারো তার প্রিয় স্ট্রাইকার। সম্প্রতি ইতালিতে প্যানসিনা ডি’অরের অনুষ্ঠানে গিয়ে এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করেন তিনি। সংবাদমাধ্যম ‘টুটো মার্কাতো ওয়েব’কে মার্টিনেজের ফর্মহীনতার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

স্কালোনি বলেন, ‘লাওতারো সব সময়ই আমাদের জন্য প্রয়োজনীয়। সে আমার নিজেরও প্রিয় একজন স্ট্রাইকার। বিশ্বকাপে সে কিছুটা সমস্যায় ছিল। আমরা দলের জন্য সেরাটাই চাইব। লাওতারো সেটা ভালো করেই জানে। তাকে যেখানে প্রয়োজন হবে সেখানেই পাওয়া যায়।’

নেদারল্যান্ডস ম্যাচের কথা উল্লেখ করে স্কালোনি বলেন, ‘ওই ম্যাচে তাকে আমরা অতিরিক্ত সময়ে নামিয়েছিলাম। কারণ ম্যাচটি তখন পেনাল্টিতেই ফয়সালা হওয়ার পথে। যেটা আমাদের কাজে দিয়েছে।’ ডাচদের বিপক্ষে টাইব্রেকারে শট নিয়ে গোল করেছিলেন ইন্টার মিলানের এই স্ট্রাইকার।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি