সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরনো ফার্নিচার দেওয়ায় বিয়ে বাতিল!

news-image

অনলাইন ডেস্ক : যৌতুক হিসেবে কনের বাবা বরকে দেন ফার্নিচার। কিন্তু বরের অভিযোগ, ফার্নিচার পুরনো। এই নিয়ে তিনি বিয়ে বাতিল করেছেন। এই ঘটনা ভারতের হায়দ্রাবাদের। গতকাল সোমবার দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ওই বর বাসের চালক হিসেবে কাজ করেন। কিন্তু গত রোববার তিনি বিয়েতে হাজির হননি। এই নিয়ে কনের বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন।

কনের বাবা গণমাধ্যমে বলেছেন, বরের বাড়িতে গেলে বরের বাবা তার সঙ্গে খারাপ আচরণ করেছেন। তিনি আরও বলেছেন, তারা যা যৌতুক হিসেবে চেয়েছেন আমি তা দেইনি এবং ফার্নিচার ছিল পুরনো। তারা বিয়েতে আসেনি। আমি বিয়ের জন্য রান্নাবান্না করি, আয়োজন করি এবং আত্মীয় স্বজনদের দাওয়াত দিই। কিন্তু বিয়েবাড়িতে বর আসেনি।

অভিযোগের ভিত্তিতে পুলিশ জানিয়েছে,অন্যান্য জিনিস ছাড়াও যৌতুক হিসেবে বর পক্ষের দাবি ছিল ফার্নিচার। কিন্তু পুরনো ফার্নিচার দেওয়ায় বরপক্ষ বিয়ে দিন আসেনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী