সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ দিবস উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা

news-image

অনলাইন ডেস্ক : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকাসমূহে সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত বিকল্প রাস্তায় যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। বাসস।

উল্লেখিত সময়ে শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং,পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং ও চাঁনখারপুল ক্রসিং বা এলাকা পরিহার করে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

এছাড়া এ সময় নগরবাসীকে বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

সেই সময় পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত এ সময়ে ভিআইপিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠে এবং জনসাধারণকে নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী