,

টাইগার স্পিনারদের নিয়ে হেরাথের মিশন শুরু

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় দলের স্পিনার বলতেই বাঁ-হাতি ও ডান-হাতি অফ স্পিনারদের চেহারা ভেসে ওঠে। এক সময় জাতীয় দলের হয়ে লেগ স্পিনাররা খেললেও সেটি এখন অসম্ভব হয়ে পড়েছে। এ নিয়ে মাঝেমধ্যে আলোচনা হলেও কার্যকর পদক্ষেপ কোনো নিতে দেখা যায় না। তবে এবারের বিপিএল শেষে ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন লেগ-স্পিনার খোঁজার মিশনে নামার ঘোষণা দেন। তার আগেই সব ধরনের স্পিনারদের নিয়ে কাজ শুরু করেছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

সাবেক লঙ্কান স্পিনার হেরাথের অধীনে মিরপুরের একাডেমি মাঠে ৩ দিনের স্পিন বোলিংয়ের বিশেষ ক্যাম্প শুরু হয়েছে। যেখানে প্রথম দিনেই দেখা গেছে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও রিশাদ হোসেনকে। এছাড়া হাসান মুরাদকে নিয়েও কাজ করেছেন হেরাথ। তার সঙ্গে এই ক্যাম্পে রয়েছেন জাতীয় দলের ব্যাটিং কোচ জেমি সিডন্সও।

এর আগে, বিসিবি সভাপতির ঘোষণার পর দেশের ক্রিকেটে হেড অব প্রোগ্রাম হিসেবে ডেভিড মুরকে নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বেই একাডেমি মাঠে স্পিনারদের ক্যাম্পটি অনুষ্ঠিত হচ্ছে। তবে শীঘ্রই সারাদেশ থেকে লেগ-স্পিনার খোঁজার কাজ শুরু করবেন তিনি। পর্যায়ক্রমে এ কার্যক্রম প্রতিটি জেলা, বিভাগে চালানো হবে।

সদ্য সমাপ্ত বিপিএলের ফাইনাল শেষে পাপন বলেছিলেন, ‘এখনই জাতীয় দলে খেলতে পারবে এমন ছেলে পাবো না। আমরা যদি পটেনশিয়ালিটি আছে এমন কাউকে পাই, তাদের ভালো কোচের অধীনে ৬ মাসের অনুশীলনে যুক্ত করতে পারি। এতে এক বছর পরে হলেও আমরা একজন ভালো লেগ স্পিনার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ওই চেষ্টাটাই করবো।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯