হাথুরু ঢাকায় পৌঁছেই ব্যস্ত হয়ে পড়বেন

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দলের ক্যাম্প শুরু হতে পারে ২৪ ফেব্রুয়ারি। প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে ঢাকায় পৌঁছাবেন ২০ ফেব্রুয়ারি। পরের দিন থেকেই ব্যস্ত সময় কোচের। জাতীয় দল-সংশ্নিষ্টদের নিয়ে টানা মিটিং করবেন হাথুরুসিংহে। জাতীয় দল নির্বাচক প্যানেল, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বসবেন তিনি। অর্থাৎ ঢাকায় পৌঁছেই ব্যস্ততায় ডুবে যাবেন প্রধান কোচ।

ওয়ানডে অধিনায়ক তামিমকে পেলেও টি২০ অধিনায়কের জন্য অপেক্ষা করতে হবে কোচকে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে ২৬ ফেব্রুয়ারি শেষ ম্যাচ খেলে দেশে ফেরার বিমান ধরবেন তিনি। ঢাকায় পৌঁছেই হোটেলে দলের সঙ্গে যোগ দেবেন। কারণ এক দিন পরই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ইংলিশদের বিপক্ষে একদিনের সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের খেলা। যেখান থেকে পূর্ণ পয়েন্ট তুলে নেওয়ার চেষ্টা থাকবে বাংলাদেশের। হাথুরুসিংহেও চাইবেন নিজেকে ম্যাজিক কোচ হিসেবে প্রমাণ করতে। মিরপুরে ট্রিকি উইকেট বানিয়ে টানা দুই ম্যাচ জিতে চট্টগ্রামে যেতে। এদিক থেকে হাথুরুসিংহেকে কিছুটা সৌভাগ্যবানই বলতে হবে। এবার তাঁকে উপমহাদেশের কোনো দলের বিপক্ষে সিরিজ দিয়ে অভিষেক করতে হচ্ছে না। ইউরোপের দলের বিপক্ষে খেলা হওয়ায় জয়ের ব্যাপারে কিছুটা নির্ভার থাকতে পারবেন।

কোনো সন্দেহ নেই হাথুরুসিংহের গেম প্ল্যান সেরা। প্রতিপক্ষ মাথায় রেখে স্পিন বা পেস বোলিংনির্ভর দল বেছে নেন তিনি। ব্যাটসম্যানদের অর্ডার ঠিক করেন পজিশন অনুযায়ী পারফরম্যান্স মূল্যায়ন করে। তামিম ইকবাল, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকেও পরিসংখ্যান পর্যালোচনা করে সাফল্য-ব্যর্থতার কারণ বলে দিয়েছেন ২০১৪ থেকে ২০১৭ মেয়াদে। তিনি থাকাকালে তিন সংস্করণেই ভালো করেছিল বাংলাদেশ। সে কারণেই তাঁর মতো একরোখা কোচকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে বোর্ড। বিসিবি আশা করছে, অস্ট্রেলিয়াপ্রবাসী শ্রীলঙ্কান এ কোচ আগামী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সাফল্য এনে দেবেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান