,

টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন শান্ত

news-image

ক্রীড়া প্রতিবেদক : চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামল বৃহস্পতিবার। ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে ভক্ত-সমর্থকদের সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল টুর্নামেন্ট সেরার পুরস্কার কে পাচ্ছেন। তবে সবাইকে হটিয়ে টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন নাজমুল হোসেন শান্ত।

পুরো টুর্নামেন্টে ৫১২ রান করেছেন সিলেটের এই ওপেনার। তালিকায় ছিল সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়ের নাম। আলোচনায় ছিলেন রনি তালুকদারও। তবে জোর দাবিদার হয়ে ছিলেন সাকিব আল হাসান। কারণ ফরচুন বরিশালের এই অধিনায়ক টুর্নামেন্টে ৩৭৫ রানের সাথে নিয়েছেন ১২ উইকেট। তবে সাকিবকে হটিয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতলেন শান্ত।

এদিকে টুর্নামেন্টে সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। এছাড়া ম্যান অব দ্য ফাইনাল জিতেছেন কুমিল্লার বিদেশি ক্রিকেটার জনসন চার্লস। এই ব্যাটার ব্যাট হাতে করেছেন ৫২ বলে ৭৯ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯