,

ভূমিকম্পের ১০ দিন পর কিশোরী জীবিত উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পের ১০ দিন ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ১৭ বছর বয়সী কিশোরী আলেয়েনা ওলমেজকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার তুরস্কের কাহরামানমারাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি হাবের।

এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের আনতাকিয়া শহরে ২২৮ ঘণ্টা পর এক মা ও তার দুই শিশুসন্তানকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। আনতাকিয়ায় উদ্ধার ওই নারীর নাম ইলা। তার দুই সন্তান মেসাম ও আলী। একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবন থেকে তাদের উদ্ধার করা হয়।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়া ও তুরস্কে সবশেষ মৃতের সংখ্যা জানা গেলেও এই দুই দেশে ঠিক কী পরিমাণ মানুষ নিখোঁজ, তা এখনো জানা যায়নি। গত মঙ্গলবার রাতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, ভূমিকম্পে শুধু তুরস্কেই মৃত্যু ৩৬ হাজার ছাড়িয়ে গেছে। এ ছাড়া আরও ১ লাখ ৫ হাজার মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ১৩ হাজার মানুষ এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির