,

প্রথম বাংলাদেশি হিসেবে বিপিএলে ৫০০ রান শান্তর

news-image

অনলাইন প্রতিবেদক : নাজমুল হোসেন শান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের অভাব নেই। এর শিকার হয়েছে তার পরিবারও। সব বাধা-বিপত্তি ঠেলে শান্ত কিন্তু নিজের কাজটা ঠিকই করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিপিএলের ফাইনালে দারুণ হাফসেঞ্চুরিতে তিনি ৫০০ রানের মাইলফলক ছাড়িয়ে গেছেন। শান্তর আগে আর কোনো বাংলাদেশি ক্রিকেটার বিপিএলের এক আসরে ৫০০ রান করতে পারেননি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে সিলেটের ওপেনার শান্ত খেলেছেন ৪৫ বলে ৬৪ রানের বিস্ফোরক ইনিংস। হাঁকিয়েছেন ৯টি চার এবং ১টি ছক্কা। পুরো আসরে ১৫ ইনিংসে ৩৯.৬৯ গড় ও ১১৬.৮৪ স্ট্রাইক রেটে তার রান ৫১৬। বিপিএলের ইতিহাসে দেশি-বিদেশি মিলিয়ে এক আসরে ৫০০ স্পর্শ করতে পেরেছেন আর কেবল একজন। ২০১৯ আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাইলি রুশো।

এবারের বিপিএলে শান্ত চারটি ফিফটি করেছেন। সর্বোচ্চ ইনিংস ৮৯ রানের। গোটা টুর্নামেন্টে ৫৭টি বাউন্ডারি মেরেছেন। যা বিপিএলের এক আসরে যেকোনো ব্যাটারের সবচেয়ে বেশি বাউন্ডারির রেকর্ড। পাশাপাশি ছক্কা মেরেছেন ১২টি। শান্তর আগে বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান করা বাংলাদেশি ক্রিকেটারের রেকর্ডটি ছিল মুশফিকুর রহিমের। ২০১৯-২০ আসরে ৭০.১৪ গড় ও ১৪৭ স্ট্রাইক রেটে মুশফিক করেছিলেন ৪৯১ রান। এবার তার রেকর্ড ভেঙে দিলেন শান্ত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯