সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন শিক্ষাক্রমে ৫ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান : শিক্ষামন্ত্রী

news-image

চাঁদপুর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের নতুন শিক্ষাক্রমে পাঁচ দিন হবে শ্রেণিকক্ষে পাঠদান। এটা একবারে নতুন শিক্ষাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর পর্যন্ত সপ্তাহে ছয় দিন ক্লাস ছিল। কিন্তু যখন বিদ্যুৎ সংকটের জন্য পাঁচ দিন পাঠদান করার সিদ্ধান্ত হয়, তখন বিদ্যুৎতের জন্য পাঁচ দিন কার্যক্রম চলে। কিন্তু এখন থেকে পাঁচ দিনই হবে শিক্ষা কার্যক্রম।

কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট নেই জানিয়ে তিনি বলেন, কারিগরি শিক্ষা বিভাগে গত চার বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। তার আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি।

শিক্ষামন্ত্রী বলেন, সব সময়ই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ সব সময় শূন্য হয়। আবার সেই শূন্য পদগুলোর চাহিদা দিয়ে আমরা পূরণ করি এবং এ নিয়োগটা যে সহজ প্রক্রিয়া তা নয়, পিএসসির মাধ্যমে নিয়োগ হতে হয়। কাজেই সে প্রক্রিয়াটা চলমান আছে। তবুও কোথায়ও পদ শূন্য থাকলে সেগুলো পূরণ হয়ে হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী