ফের উৎপাদনে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র

news-image

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : ফের শুরু হয়েছে রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১১টার পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ডিজিএম আনোয়ারুল আজিম বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার রাত ১১টার পরপরই রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ফের শুরু হয়েছে। এর আগে এ নিয়ে কয়েকদিনের টানা স্টার্টআপ প্রক্রিয়া চলে। টেকনিক্যাল নানা প্রক্রিয়া শেষে বুধবার রাতেই তাপ বিদ্যুৎকেন্দ্র চালুর পাশাপাশি চাহিদানুযায়ী উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রিডেও করা হয়েছে।

আনোয়ারুল আজিম বলেন, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ কেন্দ্রের শেডে ৩০ থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। বিদ্যুৎকেন্দ্রটির ফুল লোডে প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ হাজার মেট্রিক টন কয়লা প্রয়োজন। মজুত কয়লা দিয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রটি চলতে থাকার মধ্যেই আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে ইন্দোনেশিয়া থেকে ৫০-৫১ হাজার টন কয়লা নিয়ে একটি জাহাজ মোংলা বন্দরের ফেয়ারওয়েতে আসার সিডিউল রয়েছে।

কয়লা সংকটে গত ১৪ জানুয়ারি রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। এরপর গত ৮ ফেব্রুয়ারি ইন্দোনেশিয়া থেকে ৩৩ হাজার মেট্রিক টন কয়লা আসার পর সেই জ্বালানি সংকটের কিছুটা নিরসন হয়।

মূলত রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ১ হাজার ৩২০ মেগাওয়াটের মধ্যে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক গত আগস্টে চালু হয়। এরপর ডিসেম্বরে পুরোপুরি চালু হলে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। আর বাকি ৬৬০ মেগাওয়াটের দ্বিতীয় ইউনিটের আগামী জুন-জুলাইয়ে উৎপাদনে যাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান