,

মোটরসাইকেলের ধাক্কায় দাদির সঙ্গে প্রাণ গেলো ৬ মাসের নাতনির

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর তুরাগে বিয়ের অনুষ্ঠান শেষ করে বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে দাদি-নাতনির। নিহতরা হলেন দাদি মোছা. মাজেদা খুকি (৫০) ও নাতনি মোছা. রাফিয়া আক্তার (৬ মাস)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ঘটে এই দুর্ঘটনা। গুরুতর অবস্থায় রাফিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন। সাজেদা খুকির মৃত্যু হয় ঘটনাস্থলে।

সাজেদা খুকির মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এবং রাফিয়ার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার।

অন্যদিকে রাফিয়ার বাবা রিফাত হোসেন জানান, রাতে আমাদের পরিবার একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তুরাগে মেট্রোরেল ২ নম্বর স্টেশনের পাশে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল আমার মা ও মেয়েকে ধাক্কা দেয়। পরে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে আমার মা মারা যান। মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দুইটার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া রাফিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মোটরসাইকেলের চালক আটক হয়েছেন। জব্দ করা হয়েছে মোটরসাইকেল।

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি