,

ইউরোপগামী জাহাজডুবি, ৭৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যুর শঙ্কা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি জাহাজ ডুবে গেছে। এতে অন্তত ৭৩ জন নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই মারা গেছেন। জাহাজটি ইউরোপ যাচ্ছিল। বুধবার (১৫ ফেব্রুয়ারি) জাতিসংঘের অভিবাসন সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এক টুইট বার্তায় জানিয়েছে, লিবিয়া কর্তৃপক্ষ এরই মধ্যে সেখান থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করেছে।

সংস্থাটি জানায়, তীব্র প্রতিকূল অবস্থার মধ্যে মাত্র সাতজন সাঁতরে তীরে আসতে পেরেছেন।

লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেওয়ার একটি সাধারণ রুট হচ্ছে ভূমধ্যসাগর। জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেওয়ার চেষ্টা করেন অভিবাসনপ্রত্যাশীরা। সেখানে প্রায়ই শোনা যায় এমন দুর্ঘটনার খবর। সাম্প্রতিক দুর্ঘটনাগুলোর মধ্যে এটি অন্যতম।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বহু মানুষ নানা সংকটের মধ্যে পড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন। কয়েক বছর ধরে সেই সংখ্যা বহু গুণে বেড়ে গেছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির