,

তুরস্কে ভূমিকম্প : ২৩ জনকে উদ্ধার করলো বাংলাদেশি দল, একজন জীবিত

news-image

নিজস্ব প্রতিবেদক : তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। এর মধ্যে একজনকে জীবিত এবং ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস সদরদপ্তরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান সিকদার এ তথ্য জানান।

বুধবার তুরস্ক থেকে সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তুরস্কে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারীরা উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। উদ্ধারকাজ শুরুর ষষ্ঠ দিন ছিল বুধবার। এ পর্যন্ত মোট ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশি দল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়।’

বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করেন। ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইজে পৌঁছান তারা। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯