সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালের ট্রফি নিয়ে মেট্রোরেলে ফটোসেশন

news-image

ক্রীড়া প্রতিবেদক : সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনালের মধ্যদিয়ে আগামীকাল পর্দা নামতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের। ফাইনালের আগের দিন বুধবার আনুষ্ঠানিক ফটোসেশনে কিছুটা নতুনত্ব লক্ষ্য করা গেছে। মাঠের বদলে এবার ফটোসেশন হয়েছে আগারগাঁওয়ে। কয়েকদিন আগে উদ্বোধিত মেট্রোরেলে বসে ট্রফি নিয়ে ছবি তুলেছেন দুই দলের অধিনায়ক।

সিলেটের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজা না থাকায় তার বদলে উপস্থিত ছিলেন দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ছিলেন ইমরুল কায়েস। এ সময় বেশ খোশ মেজাজে দেখা যায় এই দুই দলের অধিনায়ককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে ইমরুল কায়েস এটিকে উল্লেখ করেছেন নতুন অভিজ্ঞতা হিসেবে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এর আগে দুপুর তিনটায় মিরপুরের মাঠেই সমাপনী অনুষ্ঠান মাতাবেন জেমস এবং ওয়ারফেজ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী