ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা নামক স্হানে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৮) এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে তার মরদেহ ময়নাতদন্ত চলছে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ। এর আগে, মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায়
নিহত যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
রেলওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ‘জয়ন্তিকা এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। এ সময় পথিমধ্যে পৈরতলা রেললাইনে বসা থাকা এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. হাতেম আলী ভূঁইয়া বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত যুবকের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। ইতোমধ্যে পিবিআই পরিচয় শনাক্ত করার কাজ করছে।











