,

পিএসজিকে হারিয়ে কোয়ার্টার-ফাইনালের পথে বায়ার্ন

news-image

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। বায়ার্নের হয়ে একমাত্র গোলটি করেন কিংসলে কোমেন। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল ইউলিয়ান নাগেলসমানের দল।

মঙ্গলবার রাতে নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে বায়ার্নের মুখোমুখি হয় পিএসজি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বায়ার্ন। ম্যাচের প্রথমার্ধে কোনো গোল না হলেও ৫৩টি মিনিটে পিএসজির জালে বল পাঠান কোমেন। বদলি খেলোয়াড় আলফান্সো ডেভিসের ক্রস থেকে ডি-বক্সে ফাঁকায় শট নেন কোমেন। বল গোলরক্ষক বরাবর থাকলেও ঠেকাতে পারেননি দোনারুমা। হাতে লেগে বল জালে জড়ায়।

ম্যাচের ৭৩তম মিনিটে বায়ার্ন গোলরক্ষক ইয়ান সোমারকে একা পেয়ে গিয়েছিলেন এমবাপে। কিন্তু তার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। আলগা বলে সুযোগ ছিল নেইমারেরও। তার শট গোললাইন থেকে ঠেকান। সমতা ফেরাতে বায়ার্নকে চেপে ধরে তারা। ৭৭তম মিনিটে কর্নার থেকে হেড নিয়েছিলেন মার্কুইনহোস। তবে জোর না থাকায় সহজেই ধরে ফেলেন গোলরক্ষক সোমের। ৮২তম মিনিটে পাল্টা আক্রমণ থেকে বদলি খেলোয়াড় টমাস মুলার ভালো সুযোগ পেয়েছিলেন। কিন্তু উড়িয়ে মারেন তিনি।

পরের মিনিটে ফের বল জালে জড়িয়েছিলেন এমবাপে। কিন্তু এবার নুনো মেন্ডিস অফসাইডে থাকায় গোল মিলেনি তাদের। ৮৪তম মিনিটে মেসির শট গোললাইন থেকে ঠেকান পাভার্ড। এর দুই মিনিট পর ভিতিনহার শট দারুণ দক্ষতায় লুফে নেন সোমের। এরপরও বেশ কিছু সুযোগ ছিল তাদের। কিন্তু গোল মিলেনি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের।

এদিকে ম্যাচ শুরুর আগে ইঞ্জুরিতে ভুগছিলেন লিওলেন মেসি ও কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে মেসিকে দেখা গেলেও এমাবাপ্পে ছিলেন না। পরবর্তীতে এমবাপ্পে নামলেও তেমন কিছু করতে পারেনি। বায়ার্নের ডিফেন্সের কাছে পরাস্ত হয়েছে একাধিকবার।

ফিরতি লেগ আগামী ৮ মার্চ বায়ানের মাঠে অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে পিএসজি ২-০ গোল দিতে পারলেই শেষ আট যাওয়ার সম্ভবনা থাকবে।

এ জাতীয় আরও খবর

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক