,

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

news-image

অনলাইন ডেস্ক : কানাডার টরেন্টোয় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে টরোন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনডাস এক্সিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহরিয়ার খান, এঞ্জেলা বারৈ এবং আরিয়ান দীপ্ত। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন কুমার দে নামের আরেক শিক্ষার্থী। তারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় টরন্টোতে বসবাস করছিলেন।

পুলিশ সূত্রের বরাত দিয়ে কানাডার স্থানীয় গণমাধ্যম সিপি২৪ অনলাইন জানায়, চারজন আরোহী নিয়ে একটি গাড়ি খুব দ্রুতগতিতে ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনডাস এক্সিটের দক্ষিণ দিকে যাচ্ছিল। পথে গাড়িটি র‌্যাম্প ছেড়ে একটি কংক্রিটের দেয়ালে লেগে বিধ্বস্ত হয়। এ সময় গাড়িতে আগুন ধরে যায়। এতে গাড়িতে থাকা তিন শিক্ষার্থী নিহত হন। গুরুতর আহত একজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে একজন তরুণী রয়েছেন। তার বয়স ২০ বছর। অন্য দুজনের বয়স ২০ বছর ও ১৭ বছর। আর আহত শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। খবর সিবিসি নিউজ।

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান