,

ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় এসেছেন

news-image

বাসস : ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিতব্য ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্ব দিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রাজধানীতে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটিতে (বিএএফ) ভারতের পররাষ্ট্র সচিবকে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ কথা জানায়।

পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুই পররাষ্ট্র সচিব এফওসিতে ঢাকা ও নয়াদিল্লির মধ্যেকার সব দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন। তারা পারস্পরিক স্বার্থের বিষয় ছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন।

নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের আসন্ন পৃথক সফরের এজেন্ডা নিয়েও তারা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র জানায়, সফরকালে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন সাংবাদিকদের জানিয়েছেন, সর্বশেষ এফওসি ২০২১ সালের ২৯ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।

ভারতের পররাষ্ট্র সচিব ১৩ থেকে ১৪ ফেব্রুয়ারি নেপালে দুই দিনের সরকারি সফর শেষে ঢাকায় এসেছেন। ২০২২ সালের ১ মে ভারতীয় পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি কোয়াত্রার প্রথম বাংলাদেশ সফর।

এ জাতীয় আরও খবর

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান