সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেখা হলো দুই রাষ্ট্রপতির : ছিলেন দুই বঙ্গবন্ধুকন্যাও

news-image

অনলাইন ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবন প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ দিন সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ সময় রাষ্ট্রপতির স্ত্রী বেগম রাশিদা খানম, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা, নবনির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। পরে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মনোনয়ন পাওয়া মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী