সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি ক্ষমতায় এলে নারীদের বোরকা পরিয়ে ঘরে রাখবে : সেতুমন্ত্রী

news-image

নোয়াখালী প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, বাংলাদেশে এখনো ৫ মাসের আমদানি রিজার্ভ মজুদ রয়েছে। পাকিস্তানের কাছে ১ সপ্তাহ আমদানি করার টাকা নেই। তারপরও মির্জা ফখরুল বলেন পাকিস্তান আমলে ভালো ছিলাম।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে নোয়াখালীর কবিরহাট বাজারে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান আজ তলিয়ে গেছে, অর্থনীতি ডুবে গেছে। ফখরুল এখনো পাকিস্তানের জয়গান গান। ৭১ সাল ফখরুলের পছন্দ নয়। সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের পছন্দ নয়। সে জন্য মিটিং করতে গেছেন গোলাপবাগের গরুর হাটে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবেন না। কারণ সেখানে আত্মসমর্পণ করেছে তার পেয়ারা পাকিস্তান। সেখানে ৭ মার্চের ভাষণ হয়েছে। ফখরুলের পেয়ারা দোস্ত পাকিস্তান। এরা পাকিস্তানের কথা বলে সকালে ঘুম থেকে উঠে। পাকিস্তানের জয়গান গেয়ে রাতে ঘুমান।

নারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপি যদি আবারো ক্ষমতায় আসে বোরকা পরে ঘরে রাখবে। এরা যদি আবারো আসে আফগানিস্তান হবে বাংলাদেশ। ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না মেয়েরা। এরা ক্ষমতায় গেলে মেয়েরা সরকারি চাকরি করতে পারবে না। আজকে পুলিশের এসপি, ডিসি মেয়েরা। হাইকোর্টের বিচারপতি নারী, আর্মির মেজর নারী। এসব কে করেছেন? শেখ হাসিনা করেছেন।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থাকা মানে স্মার্ট থাকা, শৃঙ্খলা মেনে চলা। স্মাট বাংলাদেশ গড়তে হলে স্মাট কর্মি দরকার। স্টেজে উপস্থিত নেতাদের সমালোচনা করে বলেন, কেউ বাকি নেই, সব নেতা। এত নেতা হলে কর্মীর কারখানা বন্ধ হয়ে যাবে।

সেতুমন্ত্রী বিএনপি নেতা-কর্মীদের ইঙ্গিত করে বলেন, আমরা তাদের আক্রমণ করতে চাইনা। কিন্ত সিরাজগঞ্জের পাইক পাড়ায় আগুন নিয়ে ১৮টি মোটরসাইকেল অস্ত্র নিয়ে আক্রমণ করেছে। তারা কারা। তাদের বলতে চাই, যে হাত অস্ত্র নিয়ে আসবে সেই হাত ভেঙে দেব, যে হাত আগুন নিয়ে আসবে সেই হাত পুড়িয়ে দেব, যে হাত ভাঙচুর করতে আসবে সেই হাত গুটিয়ে দিতে হবে। আমরা আক্রমণ করব না। কিন্ত আক্রান্ত হলে আমরা কিন্ত ছাড় দেব না। হবে ফাইনাল খেলা, হবে ডিসেম্বরে, আগামী ডিসেম্বরে।

কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খাঁন সোহেল, সেতুমন্ত্রীর ভাগনে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত, কবিরহাট পৌরসভা আওয়ামী লীগের সদস্য মামুনুল হক মামুন প্রমুখ।

এ সময় সেতুমন্ত্রী তার নির্বাচনী এলাকার কবিরহাট উপজেলার ৫১টি উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করেন। এর আগে মন্ত্রী সকালে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ তসর বাড়িতে আসার আগে ফনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন করেন। পরে তিনি তার গ্রামের বাড়ি গিয়ে তার মা বাবার কবর জিয়ারত করেন।

এরপর বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে তার পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত মোশাররফ হোসেন-ফজিলাতুন্নেছা মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান, কোম্পানিগঞ্জের ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নুতন ভবনের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী