আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের শুরুটা ভালো হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে গ্রুপ-১ এ থাকা নিগার ‍সুলতানা জ্যোতিরা। তবে সেই হতাশা পুষে রাখার সুযোগ নেই। সামনে এবার হট ফেভারিট অস্ট্রেলিয়া। আজ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জ্যোতিরা মুখোমুখি হবে শক্তিশালী দল অস্ট্রেলিয়ার। পোর্ট এলিজাবেথে মঙ্গলবার খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।.

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছি। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং দুর্দান্ত ছিল। কিন্তু ৬ ওভারের পর বাউন্ডারি পাইনি। এর মূল্যই দিতে হয়েছে। বাউন্ডারি মারা নিয়ে কাজ করতে হবে আমাদের।’

২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আর জয় পায়নি বাংলাদেশ। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মেয়েদের ২০ ওভারের বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ হেরেছে। অস্ট্রেলিয়ার মত ফেভারিট দলের বিপক্ষে বাংলাদেশের জন্য তাই বড় চ্যালেঞ্জ। যদিও চলতি আসর শুরুর আগে সেমিফাইনালের স্বপ্নের কথা বলেছিলেন জ্যোতিরা।

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান