,

ঢাকার বায়ু ফের অস্বাস্থ্যকর

news-image

অনলাইন ডেস্ক : ঢাকার বায়ুর মানে ফের অবনতি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২৫মিনিটে বায়ুর মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার অবস্থান তৃতীয়, স্কোর ১৭৪। আজ ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু। সোমবার ১০১ স্কোর নিয়ে ২৬তম অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী। এদিন ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য ‌‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল ঢাকার বায়ু।

আইকিউ এয়ারের তালিকায় ১৯৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। বাতাসের মান ‌‘অস্বাস্থ্যকর’। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচি। এ শহরের স্কোর ১৭৪।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯