,

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ে বন্দুকহামলায় তিনজন নিহত ও আরও ৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এ তথ্য।

সন্দেহভাজন একজনকে ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র স্থানীয় গণমাধ্যমকে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুলিশ বলছে, তারা একজন সন্দেহভাজনকে ধরতে অভিযান চালাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার টুইটারে জানিয়েছেন, হামলার বিষয়টি তাকে অবহিত করা হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র, যেখানে অন্য যে কোনো ধনী দেশের তুলনায় বন্দুকহামলায় মৃত্যুর হার বেশি। সোমবার এই হামলার কথা জানা গেলো অক্সফোর্ডের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হামলার ১৪ মাস পর। ২০২১ সালের ৩০ নভেম্বর মিশিগানের অকল্যান্ড কাউন্টিতে ভয়াবহ হামলা চালানো হয়। ১৫ বছরের এক কিশোর সেমি-অটোমেটিক পিস্তল দিয়ে ওই হামলা চালিয়েছিল বলে পরে জানায় মিশিগান পুলিশ। ওই কিশোরের হামলায় তার চার সহপাঠী নিহত ও একজন শিক্ষকসহ আরও ৬ জন আহত হয়। সূত্র: সিএনএন, রয়টার্স

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির