,

ড্রেসিং রুমে ধূমপান করায় খালেদ মাহমুদকে জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলা চলাকালে ড্রেসিং রুমে দাঁড়িয়ে ধূমপান করছিলেন খালেদ মাহমুদ সুজন। এ ঘটনার তিন পর তাকে জরিমানা করা হয়েছে।

খালেদ মাহমুদ খুলনা টাইগার্সের কোচ। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিসিবির একজন পরিচালক ও বাংলাদেশ দলের টিম ডিরেক্টর।

জানা গেছে, ক্রিকেটের চেতনাবিরোধী কাজের জন্য ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। পাশাপাশি দেওয়া হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট।

এছাড়া আচরণবিধি ভঙ্গের কারণে জরিমানা করা হয়েছে রংপুর রাইডার্সের শেখ মেহেদি হাসান, নিকোলাস পুরান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকেও।

বিপিএলের লিগ পর্বের শেষ দিনে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে ৬ উইকেটের রোমাঞ্চকর জয় পায় খুলনা। ওই ম্যাচের শেষ ওভারে উত্তেজনাময় মুহূর্তে টিভি পর্দায় স্পষ্ট দেখা যায়, ড্রেসিং রুমের ভিউয়িং এরিনায় দাঁড়িয়ে ধূমপান করছেন খালেদ মাহমুদ। খুলনা কোচের সিগারেটে টান দেওয়ার এক ঝলকের ওই দৃশ্য দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

খালেদ মাহমুদের বিরুদ্ধে বিসিবির আচরণবিধির লেভেল-১-এর ২.২০ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। যেখানে বলা হয়েছে খেলার চেতনার পরিপন্থী কাজে জড়ানো।

আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তির সিদ্ধান্ত দেন ম্যাচ রেফারি দেবব্রত পাল। মাহমুদ অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯