জয় পেল ম্যানসিটি, দুঃসংবাদও
স্পোর্টস ডেস্ক : পরপর দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে লিগ টেবিলে কর্তৃত্ব করা আর্সেনাল এভারটনের কাছে হারের পর ব্রাইটনের বিপক্ষে ড্র করেছে।
ওই সুযোগে রোববার ম্যানচেস্টার সিটি ৩-১ গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে জিতে পয়েন্ট ব্যবধান কমিয়েছে। শিরোপা লড়াইয়ে গানারদেন হুঁশিয়ার করেছে।
ঘরের মাঠে ম্যাচের ৪ মিনিটে লিড নেয় ম্যানসিটি। গোল করেন সিটিজেনদের স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ৩৯ মিনিটের ব্যবধান ২-০ করেন গুন্ডোগান।
প্রথমার্ধের যোগ করা সময়ে তিন গোলের লিড নেয় পেপ গার্দিওয়ালার দল। জালে বল পাঠান রিয়াদ মাহরেজ। ৬১ মিনিটে এক গোল শোধ করলেও ঘুরে দাঁড়াতে পারেনি অ্যাস্টন ভিলা।
সহজ জয়ের ম্যাচে দুঃসংবাদও পেয়েছে সিটিজেনরা। ইনজুরির কারণে দলটির গোল মেশিন আর্লিং হ্যালন্ড দ্বিতীয়ার্ধে মাঠে নামেননি। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে দলটির জন্য যা চিন্তার।











