সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় ইইউর উদ্বেগ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য দেশগুলো। গত কয়েকদিনে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে সংঘর্ষের প্রেক্ষাপটে রোববার ঢাকায় ইইউ কার্যালয় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয়।

বিবৃতিতে বলা হয়, ইইউ এবং ইইউ সদস্য দেশগুলোর ঢাকা মিশন সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং শান্তিপূর্ণভাবে ও আইন মেনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’

সরকার হটানোর আন্দোলনে তৃণমূলের মানুষকে সম্পৃক্ত করতে শনিবার দেশজুড়ে ইউনিয়ন পর্যায়ে ‘পদযাত্রা’ করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এদিন গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম-পিপলস পার্টি, বাম গণতান্ত্রিক ঐক্য রাজধানীর বিভিন্ন স্থানে একই কর্মসূচি পালন করে।

বিএনপির এ কর্মসূচির দিনে তৃণমূলের নেতাকর্মীদেরকে সক্রিয় করতে ‘শান্তি সমাবেশ’র কর্মসূচি ডাকে আওয়ামী লীগ। তবে ক্ষমতাসীন দলটি একে ‘পাল্টা কর্মসূচি’ বলতে নারাজ।

দুই পক্ষের কর্মসূচিতে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে সহিংসতার খবর আসতে থাকে। কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মী, কোথাও পুলিশের বাধার মুখে পড়েন বিএনপির নেতা-কর্মীরা। বিএনপির মঞ্চে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সমাবেশ করার ঘটনাও একটি জেলায় ঘটে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী