সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করে বলেছেন, বিএনপি-জামায়াত দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু করেছে। সিরাজগঞ্জে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলা হয়েছে।

তিনি বলেন, নারীদের মর্যাদা ও সম্মান দিয়েছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন না। দেশে আফগানি অবস্থা চালু করবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে এ শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির আন্দোলনের স্রোত হারিয়ে গেছে। তাদের আন্দোলন এখন গুরুতর আহত। ক্ষমতার ময়ূর সিংহাসন ফিরে পেতে বিএনপি মরিয়া হয়ে উঠেছে।

বিএনপি নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এত লাফালাফি করছেন। তত্ত্বাবধায়ক সরকারের দিবাস্বপ্ন দেখে কোনো লাভ নেই। বিএনপি মার্কা তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।

এসময় বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা এবং আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে উষ্ণ অভ্যর্থনা জানান ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুলের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

শান্তি সমাবেশে বক্তারা বিএনপি-জামায়াত অপশক্তির আগুন সন্ত্রাস ও ষড়যন্ত্রকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী