,

ছাত্রলীগের ২১ নেতাকর্মী বহিষ্কার

news-image

নিজস্ব প্রতিবেদক : চাঁদাবাজি মারধরসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে সংগঠনের ২১ নেতাকর্মীকে বহিষ্কার করেছে ছাত্রলীগ। আজ রোববার সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে যাদের বহিষ্কার করা হয়েছে তারা হলেন- নাজমুল হাসান রুপু (সাবেক মানবসম্পদ বিষয়ক উপ-সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ), তানজীর আরাফাত তুষার (যুগ্ম-সাধারণ সম্পাদক, কবি জসিম উদদীন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আসাদুল্লাহ আসাদ (সমাজসেবা সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মাহিদুর রহমান বাঁধন (পরিবেশ বিষয়ক সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রিয়াজ আহমেদ পলক (গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), জিহাদুল ইসলাম (উপ-দপ্তর সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), আল কাওসার (অর্থবিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়), শাওন চৌধুরী (গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়)।

ফাহিম তাজওয়ার জয় (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাজিদ আহমেদ (সদস্য, মাস্টার দা সূর্যসেন হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), রাহুল রায় (কর্মী, জগন্নাথ হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো.তারেক (কর্মী, ফজলুল হক হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফজলে নাবিদ সাকিল (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), মো. রাহাত রহমান (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), সাদিক আহাম্মদ (কর্মী, বিজয় একাত্তর হল ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), অসিত পাল (পরিবেশ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা), মারুফ ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা), শাহ আলম রাতুল (সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), নূর মোহাম্মদ নাবিল (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা), কামরান সিদ্দিক রাশেদ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা) এবং রাকিবুল ইসলাম রাকিব (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা)।

একইসঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের সব সাংগঠনিক ইউনিটকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক পরিবেশ সমুন্নত রাখা, গঠনতান্ত্রিক আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা ও স্মার্ট ক্যাম্পাসের উপযোগী স্মার্ট ছাত্ররাজনীতি বিনির্মাণে সচেষ্ট থাকার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯