সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্য কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল-আইনমন্ত্রী

news-image

কেয়ারটেকার সরকার আর ফিরে আসবে না উল্লেখ করে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেছেন, এ দেশে কেয়ারটেকার সরকারের আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপির করার জন্য। যখন কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে মামলা হলো, তখন হাইকোর্ট বলল কেয়ারটেকার সরকার সংবিধানের সাথে সঙ্গতিপূর্ণ নয়।

তাই হাইকোর্ট কেয়ারটেকার সরকারকে বাতিল করে দেয়। সংবিধানে যেভাবে আছে সেভাবে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, বিএনপির দাবী হল সবমানি তবে তালগাছ আমার। এছাড়া তিনি ব্রাহ্মণবাড়িয়া আদালতের চলমান পরিস্থিতি কথা উল্লেখ করে বলেন, ব্রাহ্মণবাড়িয়া আদালতে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বর্তমানে তা সমাধান হয়েছে। আশা করছি আইনজীবীরা আগামীকালই আদালতে ফিরেব।

তিনি আজ রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আধুনিকায়নের নতুন অভিযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রেসক্লাব সংলগ্ন সদর হাসপাতাল স্টাফ নার্স মাঠে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নব নির্বাচিত এমপি উকিল আব্দুস সাত্তার ভুইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার মোঃ সাখাওয়াত হোসেন, পৌর মেয়র মিসেস নায়ার কবির।

স্বাগত বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বিগত কমিটির সদস্য সচিব জাবেদ রহিম বিজন। এর আগে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি রিয়াজউদ্দিন জামি ও সাধরাণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার নেতৃত্বে ১১ সদস্যের কমিটি স্থানীয় সার্কিট হাউজে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

 

এ জাতীয় আরও খবর

ভাত খাওয়ার পর ঘুম পায় কেন?

যাত্রী বেশে বাসে মন্ত্রী, ভাংতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর

চিরনিদ্রায় শায়িত সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার

রেকর্ড গড়ে ১০০ কোটির ক্লাবে সামান্থা

দিনভর পানির নিচে ঢাকা, ভোগান্তিতে নগরবাসী

চট্টগ্রাম বিভাগে বন্যায় প্রাণহানি ৫০, ক্ষতিগ্রস্ত প্রায় ৮০ হাজার বসতঘর

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বাড়ল ১.৫ শতাংশ থেকে ৫ শতাংশ

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে নির্ধারিত সূচিতে চলবে এইচএসসি পরীক্ষা

বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

সুপারকম্পিউটারের পূর্বাভাসে ইংল্যান্ড সামান্য এগিয়ে আর্জেন্টিনার বিপক্ষে

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথের পেছনে যে রক্তাক্ত ইতিহাস