বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯০ হাজার টাকা ঋণ নিয়ে জন্ম নিচ্ছে শিশু

news-image

ইসলামপুর প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘দেশ দুঃসময় পার করছে। এই সরকারের হাতে মানুষ নিঃস্ব হয়েছে। ৯০ হাজার টাকার ঋণ নিয়ে একটা শিশু জন্মগ্রহণ করছে।’

আজ শনিবার সন্ধ্যায় জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়নে দলের কেন্দ্রীয় কর্মসূচি পদযাত্রায় অংশ নিয়ে কুলকান্দী বাজারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘চুরি-চামারি করে দেশটাকে শেষ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ঋণের নামে লুটপাট করে ফেলেছে। উন্নয়নের নামে দেশটাকে পঙ্গু করে দিয়েছে। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ দেশের মানুষকে গৃহযুদ্ধের পথে ঢেলে দিতে চায়।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী স্বৈরাচার সরকারকে বিদায় জানাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মানুষ রাজপথে নেমে এসেছে। মাত্র ১৯ দিনের ব্যবধানে বিদ্যুতের দাম দুই দফায় বাড়িয়েছে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া আগামী সংসদ নির্বাচন জনগণ মেনে নেবে না।’

নজরুল ইসলাম খান বলেন, ‘যে দলের জেলা পর্যায়ের অঙ্গদলের নেতা দুই হাজার কোটি টাকার অবৈধ মালিক হয়, সেই দলের আরও যারা ঊর্ধ্বতন নেতা আছেন, ক্ষমতাবান ব্যক্তিরা আছেন তারা কী পরিমাণ সম্পদের মালিক—এটা অনুমানের বিষয়। এভাবে দেশটা চলতে পারে না।’

এ সময় আরও উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু, উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, কুলকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি নুরল ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মাজহারুল ইসলাম বিপুল প্রমুখ।

উল্লেখ্য, সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে চলমান আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে আজ দেশের সব ইউনিয়নে পদযাত্রা করার ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় বিএনপি।

এ জাতীয় আরও খবর

‘অন্যান্য দেশের তুলনায় তেলের দাম নিয়ন্ত্রণে আছে’: প্রধানমন্ত্রী উপদেষ্টা

পদ্মা ব্যারেজ প্রকল্পের সম্ভাব্যতা জরিপ শেষ পর্যায়ে: পানি সম্পদ মন্ত্রী

গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত হলে সমস্যা অনেক কমবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের বদলি নীতিমালার পরিপত্র জারি

স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী খুন, দুই আসামি যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে তালাক না দিয়ে নাসির-তামিমার বিয়ের মামলার রায় ১০ জুন

হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে এসেছে ১৫ লাখ ডোজ টিকা: স্বাস্থ্যমন্ত্রী

শপথ অনুষ্ঠানে রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানালেন থালাপতি বিজয়

১০ হাজার অবৈধ অস্ত্র উদ্ধার করতে ডিসিদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকার প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে চায় : মির্জা ফখরুল

ডিসিরা চান সাংবাদিকতার জন্য নীতিমালা, তথ্য মন্ত্রণালয় ভাবছে